১৮ বছরেই এরা এমপি মন্ত্রী হতে চায়, এরা এতো জ্ঞানী?- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ February, ২০২৫

১৮ বছরেই এরা এমপি মন্ত্রী হতে চায়, এরা এতো জ্ঞানী?- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ February, ২০২৫ |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এক সাক্ষাৎকারে বলেছেন, “শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক দল হয় না। শিক্ষার্থীরা ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতি করতে পারে, কিন্তু রাজনৈতিক দল গঠন করা তাদের কাজ নয়।” তিনি ড. ইউনুসকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনি ছাত্রদের দিয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।” হাবিব আরও বলেন, “অনেক শিক্ষার্থী মনে করে, ১৮ বছর বয়সেই তাদের এমপি কিংবা মন্ত্রী হওয়া উচিত। তবে প্রশ্ন হচ্ছে, তাদের কি লেখাপড়া করার প্রয়োজন নেই? শুধু কলেজে গেলেই কি তারা এই ধরনের দায়িত্ব পালন করতে পারবে?” তিনি যুক্ত করেন, “এরা কি এতই জ্ঞানী? কি এমন শক্তি তাদের মধ্যে যে ১৮, ২১, বা ২৫ বছর বয়সে তারা বাংলাদেশের সবকিছু

নিয়ন্ত্রণ করতে চায়?” বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আজ যারা মনে করছেন, সরকারে থেকে কিংবা সরকারের অনুকূলে দল গঠন করা যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। এক সময় আমরা সব রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন করেছিলাম, এবং দায়িত্ব দিয়েছিলাম সরকার গঠনের জন্য। কিন্তু এখন তারা নিজেদেরকে দেশের মালিক মনে করছেন।” শেষে হাবিব মন্তব্য করেন, “ছাত্রদের আন্দোলনের একমাত্র উদ্দেশ্য ছিল কোটা সংস্কার। তারা অন্য কোন উদ্দেশ্য নিয়ে আসেনি। কিন্তু বিএনপি আগেই চেয়েছিল বিগত সরকারের পতন।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা