১৮ কোটি মানুষের সাহস আছে সীমান্তে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

১৮ কোটি মানুষের সাহস আছে সীমান্তে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয়দের উদ্দেশ্যে বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “১৮ কোটি মানুষের সাহস আছে, সীমান্তে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আমি যখন জিরো লাইনে দাঁড়িয়ে আছি, তখন আপনাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আমি একাই বিএসএফকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট। প্রয়োজন হলে আমি আপনাদের ডাকব।” বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিজিবি প্রস্তুত, ভয় পাওয়ার কারণ নেই লে. কর্নেল কিবরিয়া বলেন, “আমাদের হাতে অস্ত্র, ট্রেনিং এবং মনোবল আছে। দেশের ১৮ কোটি মানুষ আমাদের পাশে আছে। তাই বিজিবি সীমান্তে থাকলে ভয়ের কোনো কারণ নেই। সীমান্তের

নিরাপত্তা নিশ্চিত রাখতে আমরা বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, “বর্ডার এলাকায় শূন্য লাইন অতিক্রম করে বেশি বাংলাদেশিরাই ভারতে প্রবেশ করে। দুই বছরের দায়িত্বকালে আমি কখনো ভারতীয় কৃষককে বাংলাদেশে ঢুকতে দেখিনি। তবে চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফেনসিডিল ও চোরাই মোবাইল ফোনের প্রবাহ ব্যাপক। এ প্রবণতা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।” মাদক ও চোরাচালান প্রতিরোধে আহ্বান তিনি বলেন, “৫০০ টাকার জন্য ফেনসিডিল আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত বা আহত হওয়ার চেয়ে দেশের জন্য জীবন দেওয়াই শ্রেয়। মাদক ও চোরাচালান পণ্য আনা বন্ধ করতে হবে। যারা এসব আনবে, তাদের প্রতিরোধ করতে হবে। মাদক এবং চোরাই মোবাইল ফোন ব্যবহার না করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। আগে নিজেদের ঠিক করতে

হবে।” গ্রামবাসীর সহযোগিতার প্রশংসা গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লে. কর্নেল কিবরিয়া বলেন, “শিবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ গ্রামবাসী সব সময় বিজিবির পাশে ছিলেন। শুধু শিবগঞ্জবাসী নয়, পুরো দেশের ১৮ কোটি মানুষ বিজিবির পাশে আছে। তাদের সমর্থন আমাদের আরও শক্তিশালী করে তোলে।” মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, এবং শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’