১৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

১৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মো. সাফাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মধ্যপাড়া শীতলক্ষ্যা নদীর পাড় থেকে উদ্ধার করা হয় লাশটি। নিহত সোহাগ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকার মো. সোহাগ হোসেনের ছেলে। সাফাত বঙ্গতাজ প্রি ক্যাডেট একাডেমির প্রি-প্রাইমারির ছাত্র। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন সাফাত। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি কাপাসিয়া থানাকে জানায় সাফাতের পরিবার। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের জঙ্গল থেকে বস্তাবন্দি সিফাতের লাশ দেখতে পান স্থানীয়রা। এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শিশুটির লাশ

উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’