‘১৫ বছরের অনিয়ম-দুর্নীতি ৩-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

‘১৫ বছরের অনিয়ম-দুর্নীতি ৩-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
‘১৫ বছরের অনিয়ম-দুর্নীতি তিন থেকে চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হলে অন্য সূচকগুলোও স্থিতিশীল হয় না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ’ ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শনিবার ( ৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের পূর্বাভাস: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষ অতিথি ছিলেন। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের

(বিএবি) সভাপতি আবদুল হাই সরকার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী ও বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। অর্থনীতি স্থিতিশীল হওয়ার ইঙ্গিত জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। গত মাসে আইএমএফ-বিশ্বব্যাংকের সভায় যোগ দিয়ে সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সরকারের বাজেট সহায়তা নয়; বরং বেসরকারি খাতই পাবে ১০০ কোটি মার্কিন

ডলার।’ তিনি বলেন, ‘আমরা এমন পদচিহ্ন রেখে যেতে চাই, যাতে পরের সরকার এসে তা অনুসরণ করতে পারে। এটুকু বলা যায়, ভবিষ্যতে কেউ অর্থ পাচার করতে পারবে না। আর বেসরকারি খাতে ঋণপ্রবাহ যেন না কমে, সেদিকে নজর দিচ্ছে সরকার।’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও কর সংগ্রহের জায়গাটা আলাদা করার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি ঠিক হয়নি; আছে জ্বালানি সমস্যা। শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে নেওয়াই কঠিন হয়ে পড়েছে। এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিকে

২০২৬ সালে যাওয়ার দরকার আছে কি না, চ্যালেঞ্জগুলো নেওয়া যাবে কি না, এখনই তা ভেবে দেখা দরকার বলে মনে করেন ফিকি সভাপতি জাভেদ আখতার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে