১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে ৬ রিকশাচালককে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের ১৫ই আগস্টের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে তাদের আটক করা হয় বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। শুক্রবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেটসংলগ্ন বাজার থেকে তাদের আটক করে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ। আটকরা হলেন—হারুন শেখ (৫৪), মজিদ শেখ (৫৬), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)। শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। বর্তমানে জেলার বিভিন্ন রিকশা

স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ধুলদী বাজারে আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। এ উপলক্ষে শ্রমিকরা খিচুড়ি রান্নার আয়োজন করেন। সংগঠনের নেতাদের অভিযোগ, ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে—এমন সন্দেহে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয় শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, তাদের সংগঠনটি রাজনীতিকমুক্ত। কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। এরপরও ছয় শ্রমিককে আটক করা হয়েছে। পুলিশ তাদের ছেড়ে দেওয়ার কথা বললেও দীর্ঘ সময় পরও তারা থানায় আটক ছিলেন বলে দাবি করেন তিনি। ছিদ্দিকুর রহমান আরও বলেন, পুলিশ আসার আগেই মুরগির

মাংস ভুনা করা হয়েছিল, চাল ও ডাল পরিষ্কার করা হচ্ছিল। ওই সময় পুলিশ হানা দিয়ে ভুনা মুরগির মাংস ঢেলে ফেলে দেয় এবং তেল, চাল ও ডাল নিয়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের থানায় আনা হয়েছিল। পরে তদন্ত করে দেখা গেছে, তারা নিরীহ রিকশাচালক এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাদের দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ উদ্ধার আইইডিতে একই উপকরণ, ব্যাগে বহন: তথ্য-প্রযুক্তিগত কৌশলে দেশজুড়ে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে টাইগারদের সজীব ওয়াজেদের অভিনন্দন ১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক