ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯
তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু
রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল
ছেলের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণের পর ডাকাতি, ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আরও অর্থ দাবি
রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঁচটি বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির সন্ত্রাসীদের সম্পৃক্ততা মিলেছে।
গতকাল ১৫ই আগস্ট, শুক্রবার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৩, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ৮নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সংগঠক ইমতিয়াজ জামাল নকিব, ৩ নম্বর ওয়ার্ডের গহিরা মাইজ পাড়ার মিনহাজুল আবেদীন মুন্না, ৬নং ওয়ার্ডের গণি বাড়ির সাকিব আবদুল্লাহ ও মোজাম্মেল হক লিটন, ৮নং ওয়ার্ডের মো. নুরান এবং ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আরফাতের বসতঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
জানা গেছে, হামলার সময় সংগঠক ইমতিয়াজ জামাল নকিবের ভাগনি ওয়াজিহা
হাতে আঘাতপ্রাপ্ত হন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে হাঠাৎ কয়েকটি মোটরসাইকেলের শব্দ পান তারা। মোটরসাইকেলে করে আগত বিএনপির সন্ত্রাসীলা এই হামলা চালিয়েছে। আওয়ামী লীগের এক কর্মীর বৃদ্ধা মা কেঁদে বলেন, আমরা কার কাছে বিচার দেবো? আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রতিবেশীরা জানান, যাদের ঘরে হামলা চালানো হয়েছে তারা কোনো অপরাধী নয়, গত রাতে ১৫ই আগস্টের শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাদের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেনি।