১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের মাধ্যমে ১৪ বছর পর টেস্ট সিরিজ জিতল সফররত অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপরের দুই সফরে অজিরা ২০১৬ সালে লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ও ২০২২ সালে ১-১ ড্র করে। গলের এই টেস্টেও লঙ্কানরা যে হেরে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শনিবার তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৫৪ রানের। গতকালের অনুমান সত্যি হয়েছে আজ রবিবারই। চতুর্থ দিনে খুব বেশি এগোতে পারেনি লঙ্কানরা। গুটিয়ে গেছে মাত্র

২৩১ রানে, টিকেছে দিনের প্রথম ৬ ওভার মাত্র। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৭৫ রানের। ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই মোটে ১৭.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। একপেশে জয়ের বিনিময়ে সফরকারীদের হারাতে হয় কেবল ওপেনার ট্রাভিস হেডের উইকেট। এতে সিরিজ নিশ্চিত হয় ২-০ ব্যবধানে। ২৩ বলে ২০ রান করে প্রবাধ জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন হেড। এরপর দল জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খাজা ও মার্নাস লাবুশেন। খাজা ৪৪ বলে ২৭ আর লাবুশেন ৩৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬,

মেন্ডিস ৫০, ডি সিলভা ২৩; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪) অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬, হেড ২০; জয়াসুরিয়া ১/২০)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়