১৪৪ দিন পর আন্দোলনে নিহত সায়েমের লাশ উত্তোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪

১৪৪ দিন পর আন্দোলনে নিহত সায়েমের লাশ উত্তোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সায়েম হোসেনের (২২) লাশ ১৪৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ানের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল ৫ টার দিকে ঢাকার যাত্রাবাড়ি কাজলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন সায়েম হোসেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে

তার মৃত্যু হয়। ওইদিন রাতেই মরদেহ নানাবাড়ি কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর জামেমসজিদ কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত সায়েম হোসেনের মা শিউলি বেগম ২৭ আগস্ট, ঢাকা ডিএমপির যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও যাত্রাবাড়ি আওয়ামী লীগ ক্যাডার খলিলুর রহমানসহ ৭৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পরিপেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করার নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য কেরানীগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেটকে লাশ উত্তোলনের সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন। পিবিআই তদন্তকারী কর্মকর্তা এসআই

মো. মাসুদ রানা বলেন, নিহতের সায়েম হোসেনের মা আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে আদালত লাশ ময়নাতদন্তের আদেশ দেন। আদালতের নির্দেশে ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে