ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
হেঁটেই ৬৪ জেলা ভ্রমণ, দুই হাফেজ এখন নাটোরে
জাতীয় পতাকা মাথায় বেঁধে হেঁটেই দেশের ৬৪ জেলা ভ্রমণ শুরু করা দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন ও হাফেজ সায়েম উদ্দিন এখন নাটোরে। ইতোমধ্যে ২৩ জেলা ভ্রমণ শেষে সোমবার নাটোরে অবস্থান করছেন তারা।
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহর বাণী ‘তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে।’
এই বাণী নিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের দুই ছেলে হাফেজ সিয়াম আর সায়েম গত ২৬ জানুয়ারি দেশজুড়ে এ ভ্রমণ শুরু করেন।
ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন বলেন, দেশের ৬৪টি জেলা হেঁটে ঘুরবেন দুই ভাই। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ সফর শেষে নাটোর এসেছেন। নাটোর শেষে
রাজশাহীর পথে যাবেন। সহোদর হাফেজ সায়েম উদ্দিন বলেন, হাঁটতে হাঁটতে শরীরের ভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। তারপরও তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না। তিনি বলেন, সারা দিন হাঁটি আর মাঝে মধ্যে বিশ্রাম করি। ভারি কোনো খাবার খাই না। রাতে কোনো মসজিদে অবস্থান করি। সুস্থ থেকে ভ্রমণ শেষ করতে সবার কাছে তারা দুই ভাই দোয়া চেয়েছেন।