হৃদয়-মায়ার্সের তাণ্ডবে বরিশালের দুরন্ত জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

হৃদয়-মায়ার্সের তাণ্ডবে বরিশালের দুরন্ত জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
কাজটা বোলাররাই সেরে রেখেছিলেন। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ১২৫ রানেই আটকে দিয়েছিলেন জাহানদাদ খান-রিশাদ হোসেনরা। জয়ের জন্য ফরচুন বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ১২৬ রান। সে রান তুলতে মোটে ১০.৩ ওভার খরচ করেছেন দলটির ব্যাটাররা। তাওহিদ হৃদয় আর কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে বরিশাল। এই জয়ে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল। টানা তিন হারে তলানিতে চলে গেছে সিলেট। যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খেয়েছিল বরিশাল। আগের ম্যাচে জয়ের নায়ক তামিম ইকবাল এদিন ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেছেন। অন্য ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩ বলে ৪ রানের বেশি করতে পারেননি। তবে ৬

রানে ২ উইকেট হারানো দলকে এরপর টেনে নিয়েছেন তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তারা। দল যখন জয়ের হাতছোঁয়া দূরত্বে তখন ব্যক্তিগত ৪৮ রানে তানজিম সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হৃদয়। তার ২৭ বলে খেলা ইনিংসে ছিল ৮টি চার আর ২টি ছক্কার মার। হৃদয় ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মায়ার্স। ৩১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। রানের খাতা খোলার আগেই ওপেনার রনি তালুকদারের (০) উইকেট হারায় সিলেট। তবে অন্য ওপেনার রাকিম কর্নওয়াল

(১৮), জাকির হাসান (২৫) এবং জর্জ মানসিদের (২৮) ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি দলটির। ৭ ওভারেই তারা স্কোরবোর্ডে ২ উইকেটে ৭০ রান জমা করেন। ধসের শুরুটা হয় নবম ওভারে। এক বলের ব্যবধানে মানসি এবং অ্যারন জোনসকে সাজঘরের পথ চেনান জাহানদাদ খান। সেই যে আসা-যাওয়ার মিছিল শুরু, তা আর থামেনি। ২ উইকেটে ৭৬ থেকে মুহূর্তেই ৮ উইকেটে ৮৯ রানে পরিণত হয় দলটি। মাঝে আরিফুল ২৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৬ রান করে সিলেটকে একশ পার করে দেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান পাকিস্তানি পেসার জাহানদাদ ও বাংলাদেশের রিশাদ হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!