হিমাচলে বৃষ্টি ও ধসে প্রাণ গেল ১৯৯ জনের, নিখোঁজ ৩৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

হিমাচলে বৃষ্টি ও ধসে প্রাণ গেল ১৯৯ জনের, নিখোঁজ ৩৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে টানা ভারি বৃষ্টি ও ভূমিধসে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩৬ জন। আহত হয়েছেন ৩০৪ জনের বেশি। দুর্যোগে পাঁচ শতাধিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসের ফলে অন্তত ২০টি স্থানে বিদ্যুৎ ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোলান জেলা। জুন মাসে প্রবল ধসে তলিয়ে যাওয়া মান্ডি জেলা এখনো স্বাভাবিক হয়নি—এর মধ্যেই নতুন করে আবারও ক্ষতির মুখে পড়েছে এলাকা। এই দুর্যোগের মধ্যে হিমাচলের কৈলাসপথে তীর্থ করতে গিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণির বাসিন্দা টোটোচালক রাজীব কুণ্ডু (৩৮) প্রাণ হারিয়েছেন। গত ১ আগস্ট

তিনি কৈলাস দর্শনে যান। ফেরার পথে প্রবল ঠান্ডা, ভারি বৃষ্টি ও অক্সিজেন স্বল্পতায় অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে, উত্তরাখণ্ডের উত্তরকাশির ধরালী গ্রামে প্রবল ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১২,৫০০ ফুট উচ্চতা থেকে প্রবল বেগে নেমে আসা স্রোতে মাত্র ৩০ সেকেন্ডে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হিমাচলের কিন্নর জেলাতেও টানা বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। কৈলাসযাত্রায় যাওয়া ৪১৩ জনের একটি দল সেখানে আটকে পড়েন। পরে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের উদ্ধার করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় হিমাচল সরকার সেনাবাহিনী, আইটিবিপি ও এনডিআরএফ-এর সহায়তায় উদ্ধার ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর হিমাচল ও উত্তরাখণ্ডে জারি করেছে ‘লাল সতর্কতা’। রাজ্যের

মুখ্যমন্ত্রী সুকভিন্দর সিং সুখু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক