ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
হিজলায় অবৈধ ৫৩ ড্রেজারসহ ৬ জন আটক
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকা সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার ১১ মে ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ২০২৫ তারিখ সকাল ০৯ টা হতে অদ্য ১১ মে ২০২৫ তারিখ মধ্যরাত ০১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে
৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড, নগদ ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ২ শত ৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজীর কাজে ব্যবহৃত ১ টি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারী আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মোঃ মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) এবং মোঃ সৈকত (২১) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। আটককৃত ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে। ফলশ্রুতিতে,
কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।