হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি : নিরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি : নিরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছেন। তিনি এমন একজন নেতা যিনি ছাত্র-জনতার বিপ্লবের মুখে নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় লিফলেট বিতরণকালে নিরব এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আলী,

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনছুর খান দিপক, ছাত্রদল নেতা ভিপি সোলায়মান, হোসেন সৈকত প্রমুখ। সাইফুল আলম নিরব বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জনরায়ে, জনগণের ইচ্ছায়। কিন্তু যতই দিন যাচ্ছে, আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি! ড. মুহাম্মদ ইউনূস দেশের কৃতি সন্তান, বিশ্বব্যাপী তার পরিচিতি। তিনি বিদেশে বাংলাদেশের ফেস, তার চেয়ে যোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে পেতাম না। তিনি ক্ষমতায় থাকতেও চান না; আগেও তাকে অফার করা হয়েছিল, থাকেননি। এখনো যে তিনি খুব এনজয় করছেন, তা মনে হয় না। কিন্তু একটা কথা আমার বলতে হচ্ছে, তার টিম সিলেকশনটা ঠিক হয়নি। তিনি যাদের সঙ্গে নিয়েছেন, তাদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা

আছে। হয়তো প্রকাশ করতে পারেন না, কিন্তু ভাব-ভঙ্গিতে এমনই মনে হয়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর