হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ September, ২০২৬

হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ September, ২০২৬ |
শেফিল্ড ইউনাইটেডের হয়ে পূর্ণাঙ্গ ম্যাচে দুর্দান্ত অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। মঙ্গলবার ব্রামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ৩-২ ব্যবধানের নাট্যময় জয়ে মরশুমের প্রথম লিগ জয় ছিনিয়ে নিয়েছে ‘দ্য ব্লেডস’। শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তি সই করার মাত্র একদিন পরই কোচ ক্রিস ওয়াইল্ডার মিডফিল্ডে একাদশে নামিয়ে দেন হামজাকে। বাংলাদেশ দলের অধিনায়ক তার প্রতিদান দিয়েছেন এক শান্ত ও প্রাণবন্ত পারফরম্যান্স দিয়ে। ম্যাচে দু-দুবার পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ায় ব্লেডস, আর ৯৩তম মিনিটে রোমেল ডো নভানের জয়সূচক গোলে নিশ্চিত হয় রোমাঞ্চকর জয়। স্বাগতিকদের জন্য ম্যাচের শুরুটা এর চেয়ে খারাপ হতে পারত না। প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে দ্রুতই সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড; চার

মিনিটের মাথায় দলকে ১-১ সমতায় ফেরান জাফেট তাঙ্গাঙ্গা। মিডফিল্ড সামলানো ২৮ বছর বয়সী হামজা ম্যাচের ওই উত্তপ্ত মুহূর্তে দলের আত্মবিশ্বাস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরো ম্যাচে ৫০টি পাস দিয়ে ৪৫টিতে সফল হন তিনি, যার নিখুঁততার হার ৯০ শতাংশ। রক্ষণেও তিনি ছিলেন দারুণ কার্যকর—চারটি ট্যাকলের চারটিতেই জয় পান। ম্যাচের ৬৭তম মিনিটে স্যাম ডালবি গোল করলে বোল্টন আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তবে এবারও স্বাগতিকদের প্রতিক্রিয়া জানাতে কেবল এক মিনিট সময় লাগে। ৬৮তম মিনিটে প্যাট্রিক ব্যামফোর্ড গোল করে সমতা ফেরান এবং ব্রামল লেনে সৃষ্টি হয় চরম উত্তেজনার। ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ে (৯৩তম মিনিটে) মূল চমক দেখান ডো নোভান। চমৎকার

এক গোল করে শেফিল্ডের অসাধারণ প্রত্যাবর্তন সম্পূর্ণ করেন এবং এনে দেন চলতি মরশুমের প্রথম লিগ জয়। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলে ১৪তম স্থান থেকে ১০ম স্থানে উঠে এসেছে শেফিল্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান