হাদি হত্যায় জামায়াতের আমিরের পিএসকে দায়ী করলেন ভাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

হাদি হত্যায় জামায়াতের আমিরের পিএসকে দায়ী করলেন ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
ওসমান হাদি হত্যাকাণ্ডের পেক্ষাপট তৈরিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একজন একান্ত সচিব (পিএস) জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের ভাই শরীফ ওমর হাদি। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ ওমর হাদি এই বিস্ফোরক তথ্য ও অভিযোগ জানান। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “বাংলাদেশে খুনের সাথে কারা জড়িত আমি সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে” এমন মন্তব্যের পর ওমর হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ওমর হাদি দেশের বর্তমান সরকারপ্রধানের উদ্দেশ্যে

বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। হাদি হত্যার বিচার আপনি না করলে, আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। জামায়াতের আমিরের পিএস-এর ভূমিকা নিয়ে অভিযোগ করে পোস্টে তিনি আরও উল্লেখ করেন, হাদি হত্যাকাণ্ডের পটভূমি তৈরিতে ওই পিএস জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের সময় কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর শরীফ ওমর হাদির এই

ফেসবুক পোস্টটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। উল্লেখ্য, এর আগে জামায়াত জনমত তৈরির চেষ্টা করেছিলো হাদি হত্যার পেছনে ভারতে গোয়েন্দা সংস্থা জড়িত দাবি করে। হাদির ভাই ওমর যখন বিষয়টি নিয়ে সরব তখন বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার ও জামায়াতের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’