ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
১৭ই জুলাই, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, গভীর রাতে ৬-৭ জনের একটি ডাকাতদল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী এবং একমাত্র মেয়ের হাত-পা ও চোখ দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা
গ্রহণের প্রক্রিয়া চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ডাকাত দল এলাকায় প্রবেশ করেছিল। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।