হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামলার একপক্ষের নেতৃত্ব দিয়েছেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন এবং আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার। পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতরা হলেন- আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার, হেলাল উদ্দিনের পক্ষের সুলতান সেলিম, দেবব্রত রায়, তামিম

শেখ ও রানা শেখ এবং দৌলত সরদারের পক্ষের আবু হাসান, রোস্তম ও আমিনুল ইসলাম। হেলাল উদ্দিন বাদে অন্যরা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ চুকনগর বাজারের হাটের ইজারার মেয়াদ শেষ হয়। এরপর বাজার ও স্থানীয় মসজিদ কমিটি মিলে কয়েক সপ্তাহ ইজারা তোলার জন্য সিদ্ধান্ত নেন। যে টাকা উঠবে সেই টাকা অনুযায়ী আবার হাট ইজারা দেওয়া হবে। ইজারা নেবে বাজার মসজিদ কমিটি। কিন্তু গত মঙ্গলবার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার তার লোকজন দিয়ে হাটের ইজারা তুলে নেন। শুক্রবার আবারও ইজারা তুলতে গেলে বাঁধা দেন হেলাল উদ্দিনের লোকজন। এটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

শুরু হয়। পরে দফায় দফায় ওই সংঘর্ষ চলে। চেয়ারম্যান হেলাল উদ্দিন অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর দৌলত সরদার একের পর এক চুকনগর বাজারের সবকিছু দখল করে নিচ্ছেন। এরই অংশ হিসেবে বাজারের হাটও দখল করে নেওয়া পায়তারা করেন। বাজার ও মসজিদ কমিটির সিদ্ধান্ত না মেনে মঙ্গলবার নিজের লোক দিয়ে ইজারার টাকা তুলে নেন। শুক্রবার আবার টাকা তুলতে গেলে বাজারের সবাই বাঁধা দেন। যেহেতু তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেজন্য বাজার কমিটির সবাই তার কাছে ইউনিয়ন পরিষদে এসেছিলেন। পরে দৌলত সরদার লোকজন নিয়ে এসে ইউনিয়ন পরিষদে হামলা করেন। ওই হামলায় তাদের কয়েকজন আহত হন। তিনি বলেন, দৌলত সরদারের হামলার পর স্থানীয়রা জড়ো হয়ে

দৌলত সরদারের পক্ষের লোকজনের ওপর হামলা করেছে। এর সঙ্গে তিনি জড়িত নন। দৌলত সরদার বলেন, মসজিদের নামে হাট ইজারা নিয়ে মূলত লাভবান হতে চাইছেন হেলাল চেয়ারম্যান। তিনি এমনভাবে পরিকল্পনা সাজিয়েছেন যাতে এক বছরে অন্তত ১৫ লাখ টাকা নিজের পকেটে রাখতে পারেন। মূলত সেজন্যই আজ ইজারা তুলতে গিয়েছিল তার লোকজন। কিন্তু হেলাল চেয়ারম্যানের লোকজন বাঁধা দিয়ে মারধর করে তাদের সেখান থেকে বের করে দিয়েছেন। পরে তাদের ওপর কয়েক দফা হামলা করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, হাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন তিনি, তবে বিকেল পযন্ত কেউ থানায় কোনো

অভিযোগ দেয়নি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি