ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু
হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ। রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবে এমন কথায় হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা আশি পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন ও ইনু মিলে হয় এক টাকা। আমরা যদি না থাকি তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন।
ইনুর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি করেছে। কিন্তু কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি? কার ওপর ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন তিনি। সাবেক এই মন্ত্রীর পুরনো এক বক্তব্য সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। জানা গেছে,২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুরে দলীয়
জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে, এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন হাসানুল হক ইনু। সে সময় তিনি বলেন, এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না আওয়ামী লীগ। তিনি আরো বলেন, তিনি দেশের স্বার্থে খালেদা জিয়াকে বর্জন করেছেন। সে সময় আওয়ামী লীগের কারো নাম উল্লেখ না করে তিনি বলেছিলেন, আমি জাসদ করি, কিন্তু দলবাজি করি না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করি না। মারামারি চাই না, চাই শান্তি। তাই বলে জাসদের এটাকে দুর্বলতা ভাববেন না। তিনি বলেন, জাসদের শক্তি আছে, লাঠি আছে। আমরা যদি মনে করি জাসদের লাঠি যে রাস্তায় যাবে সে রাস্তায় আর কেউ থাকবে না। তৎকালীন সময়ে ইনুকে কটাক্ষ করে ঢাল নেই,
তলোয়ার নেই নিধিরাম সর্দার বলে আখ্যা দিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।