হাওড়াঞ্চলে মিষ্টি কুমড়া চাষ করে লোকসানে কৃষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

হাওড়াঞ্চলে মিষ্টি কুমড়া চাষ করে লোকসানে কৃষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
গত বছর লাভের মুখ দেখায় স্থানীয় জালিয়ার হাওড়ের তিন একর জমিতে তিন লক্ষাধিক টাকা খরচ করে এবার মিষ্টি কুমড়া চাষ করেছিলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের কৃষক সোনাতন মিয়া (৫৫)। তবে এ বছর লাভের বদলে লোকসানের মুখে পড়েছেন তিনি। মিষ্টি কুমড়ার বাজার মূল্য কম থাকায় ও ন্যায্য মূল্য না পাওয়ায় চরম হতাশাগ্রস্ত তিনি। এ বছর উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা- তা নিয়েও সংশয়ে রয়েছেন কৃষক সোনাতন মিয়া। সরেজমিনে জালিয়ার হাওড় এলাকায় মিষ্টি কুমড়ার হালচাল দেখতে গেলে কৃষক সোনাতন মিয়ার সঙ্গে আলাপচারিতায় এসব তথ্য জানা যায়। সোনাতন মিয়ার মতো একই অবস্থা স্থানীয় অন্তত ১৫টি গ্রামের অর্ধশতাধিক মিষ্টি কুমড়া চাষির। কৃষকের অভিযোগ, লোকসানে

পড়ার প্রধান কারণ হলো- হাওড়াঞ্চলের অনুন্নত যাতায়াত ব্যবস্থা। তারা বলছেন, হাওড়াঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নত হলেই কেবল কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বদলে যাবে হাওড়াঞ্চলের অর্থনৈতিক চিত্র। উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, উপজেলায় এ বছর শীত মৌসুমে ৭৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শাক-সবজি জাতীয় ফসলের আবাদ হয়েছে। এর মধ্যে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে ১৫ হেক্টর জমিতে। তবে স্থানীয়দের দেওয়া তথ্যমতে, মিষ্টি কুমড়ার চাষ আরও বেশি পরিমাণ জমিতে হয়েছে বলে জানা গেছে। স্থানীয় হারুলিয়া গ্রামের মিষ্টি কুমড়া চাষী মাসুদ আলী বলেন, এ বছর আমি ১৫ কাঠা (দেড় একর) জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছিলাম। সময় সার ও ওষুধ সবই দিয়েছি। তবুও ফলন কম

গতবারের তুলনায় কম হয়েছে। দামও কম। গত বছর এই মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। কিন্তু এবার তা বিক্রি হচ্ছে ৬-৭ টাকা কেজিতে। তাও আবার পাইকার পাওয়া যাচ্ছে না। তাই এবার উৎপাদিত মিষ্টি কুমড়া নিয়ে খুব বেকায়দায় আছি। স্থানীয় চারিতলা গ্রামের কৃষক আবু তাহের বলেন, আমি জালিয়ার হাওড়ের ৭০ শতাংশ জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় মাথায় করে ও বাইসাইকেলে বা হ্যান্ডট্রলির মাধ্যমে কুমড়া পরিবহণ করে সুবিধাজনক জায়গায় নিয়ে রাখতে হচ্ছে। কৃষি পণ্য পরিবহণে আমাদের অনেক কষ্ট করতে হয় ও ন্যায্য দাম পাচ্ছি না। স্থানীয় কৃষকদের দাবি, হাওড় এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নতকরণের পাশাপাশি উৎপাদিত পণ্য

বাজারজাতকরণে ব্যবস্থা নেওয়া। স্থানীয় বাসিন্দা রাসেল মিল্কী বলেন, আমাদের হাওড়াঞ্চল শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত। তাই এখানকার কৃষকদের স্বার্থে হাওড় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা জরুরি। কারণ কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদার বলেন, মিষ্টি কুমড়ার আবাদ দিন দিনই বাড়ছে। তবে এ বছর পরাগায়নের সময় মৌমাছি কম থাকায় মিষ্টি কুমড়ার ফলন কিছুটা কম হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত মিষ্টি কুমড়া ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন, তারা যাতে লোকসানে না পড়েন, সেজন্য আমরা পাইকারদের সঙ্গে কৃষকদের একটা সম্পর্ক সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি নাগরিকত্ব-পাসপোর্ট আর নিরাপত্তার আশায় ১৬ মাসে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ