হাইফায় ইরানের হামলায় ভারতের ক্ষতি ৪.২ বিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ June, ২০২৫

হাইফায় ইরানের হামলায় ভারতের ক্ষতি ৪.২ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ June, ২০২৫ |
দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) রাতে চালানো এই হামলায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার খবরও পাওয়া গেছে। এর আগে শনিবারও (১৪ জুন) হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলায় হাইফা বন্দরে থাকা আদানি গ্রুপের ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্যসম্ভার সুবিধা ধ্বংস হয়ে গেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আদানি গ্রুপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জুগেশিন্দর রবি সিং রোববার এই গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এই দাবি করেন তিনি। খবর ইন্ডিয়া টাইমসের। জানা গেছে, শনিবার রাতে ইরান ইসরায়েলের হাইফা বন্দর এবং তেল আবিবের নিকটবর্তী একটি তেল শোধনাগার লক্ষ্য

করে হামলা চালায়। বন্দরের রাসায়নিক টার্মিনালে শার্পনেল পুড়ে যায় এবং তেল শোধনাগারে আরও কিছু প্রজেক্টাইল পোড়ে। কিন্তু ইসরায়েল সরকারের মতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের কেন্দ্রবিন্দুতে হাইফা বন্দরের অবস্থান, যেখানে আদানি পোর্টস ২০২৩ সালে ১.২ বিলিয়ন ডলারে দেশটির গ্যাডোট গ্রুপের সঙ্গে বন্দর অধিগ্রহণ করে ৭০ শতাংশ অংশীদারিত্বে ব্যাবসা করছে। বন্দরটি ইসরায়েলি আমদানি ও রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হাইফা বন্দর থেকে ইসরায়েলের ৩০ শতাংশেরও বেশি আমদানি পরিচালনা করে। এটি আদানি পোর্টসের মালিকানাধীন, তারা ৭০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করে। ক্ষেপণাস্ত্রগুলো বন্দরের কাছাকাছি একটি প্রধান তেল শোধনাগারের আঘাত করেছে, তবে আদানির বন্দরের উপর প্রভাব সম্পর্কে কোনও খবর জানা যায়নি। এর আগের সংঘর্ষের সময়, শুষ্ক বাল্ক জাহাজগুলি

বাধার সম্মুখীন হওয়ায় আদানি পোর্টসের শেয়ারের দাম কমেছিল। বিনিয়োগকারীদের মতে হামলায় আর্থিক ক্ষয়ক্ষতি সীমিত হলেও, এই সংঘর্ষ ভূ-রাজনৈতিক উত্তেজনার বাড়িয়ে তুলছে, যা বৃহত্তর বাণিজ্যের পরিপন্থী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান