ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি
প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের
দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!
ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে
সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ
ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার
হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী
হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। আর বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
এদিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। টাঙ্গাইলে জন্ম নেওয়া এ বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জেডিএস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি
আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন। মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সহকারী জজ হিসেবে শেরপুর, সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ ও গাজীপুর; মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা মহানগর; যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঝালকাঠি; অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর; অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে খুলনা মহানগর; চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হিসেবে চট্টগ্রাম; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে ঢাকায়; প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনের ওপর জাপান ও অস্ট্রেলিয়া এবং বিচার
প্রশাসনের ওপর ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও কেরালার স্টেট জুডিশিয়াল একাডেমি থেকে প্রশিক্ষণ নেন।