ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা
হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’
এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন
ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন
বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ
হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ এনায়েতপুর থানার পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে উপস্থিত করেন।
আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনী আব্দুল লতিফ বিশ্বাসকে পুলিশের কাছে হস্তান্তর করেন।ৎ
এরপর এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যানে তাকে সন্ধ্যার পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে
সেনাবাহিনী সদস্যরা সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ী বেলকুচি উপজেলার কামারপাড়া থেকে আটক করে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পে নিয়ে আসে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গত ৪ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ওসিসহ ১৫ পুুলিশ সদস্যকে হত্যা, অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এসএই আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। অস্ত্র ও পুলিশ সদস্য হত্যায় জড়িত কিনা এবিষয়ে পরবর্তীতে আদালতে আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।