হজ ব্যবস্থাপনায় জটিলতা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি হাবের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

হজ ব্যবস্থাপনায় জটিলতা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি হাবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় জটিলতা নিরসনে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক বলেন, ২০২১ সালের জাতীয় হজ ও ওমরাহ্ নীতিমালা অনুযায়ী, এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা ১০০ জন এবং সর্বোচ্চ হজ যাত্রীর কোটা ৩০০ জনের বাধ্যবাধকতা আছে। বিষয়টি বাংলাদেশের হজ যাত্রীদের বয়স বিবেচনায় নিয়ে সুষ্ঠু হজ পালন ও যথাযথ সেবার নিশ্চিত করেই করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সারা জীবনের লালিত স্বপ্ন একবারের জন্য হলেও আল্লাহর ঘরের

মেহমান হয়ে পবিত্র কা’বা জিয়ারত ও সোনার মদিনায় হাজিরা দিয়ে সালাতু সালাম পেশ করা। এ মহান কাজটি সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করতে এজেন্সি মালিক ও সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের আন্তরিক সহযোগীতা একান্ত জরুরি। ইতোমধ্যে সৃষ্ট কোটা সংকট পুরো হজ ব্যবস্থাপনা সংকটে পতিত হয়েছে। গত বছর এজেন্সি প্রতি ২৫০ জন কোটা ছিল, যা এ বছর ৫০০ জন করা হয়। তবে সৌদি সরকারের সাম্প্রতিক নির্দেশনায় এটি ১,০০০ জনে উন্নিত করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন এজেন্সি এবং হজ যাত্রীদের জন্য গুরুতর সংকট তৈরি করবে। তারা অনলাইন নিবন্ধনের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত চালু রাখারও দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সরকার তাদের নীতিমালা

অনুযায়ীই হজ কার্যক্রম পরিচালনা করেন। তেমনি আমাদের সরকারও আমাদের রাষ্ট্রীয় আইন ও বিধিবিধান অনুযায়ী হজ কার্যক্রম পরিচালনার পদক্ষেপ নেয়। সেক্ষেত্রে সৌদি সরকরের কোনো পদক্ষেপ যদি আমাদের আইন-কানুনের সঙ্গে সাংঘর্ষিক হয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তা সমাধান করা আমাদের সরকারের দায়িত্ব। কিন্তু সৌদি আরবে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেক্ষেত্রে বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নেতারা বলেছেন, ২০২৫ সালে হজে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের পবিত্র ফরজ এবাদত সুন্দরভাবে সম্পাদন করতে পারবে কি-না, সেটা নিয়ে অনিশ্চয়তা প্রবল হয়ে উঠছে। এ নিয়ে প্রায় ৮২ হাজার হজ যাত্রী ও এজেন্সির মালিকরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছে। বিরাজমান এই সংকট দূর করতে জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ধর্ম

বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাবের সহ-সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার, সাবেক সভাপতি আব্দুশ শাকুর, ইব্রাহীম বাহার, জামাল উদ্দিন, ফারুক আহমেদ সরকার, সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট, ফরিদ আহমেদ মজুমদার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী