স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, পিটুনির পর পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, পিটুনির পর পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে- ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, জয়বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে কয়েকজন। এ সময় তাদের ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় উপস্থিত লোকজন। পরে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়। বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার শাহজালাল বলেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে স্মৃতিসৌধে এসেছে। তারা ‘অ্যাকশন অ্যাকশন ও জয়বাংলা’সহ নানা স্লোগান দিতে থাকে। পরে জনতা তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করে। জীবন হাওলাদার নামে একজন বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। আমরা স্মৃতিসৌধে এসেছি জয় বাংলা জয়

বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছি। আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, পিটুনির পর পুলিশে সোপর্দ নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়া বরগুনা জেলা সদর থানার আমিন মুসল্লী বলেন, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আমাদের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এখানে আসতেই পারি। জয় বাংলা স্লোগান দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে একজন বলেন, আজকে স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতাকে বিকৃত হিসেবে পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কথা নেই। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, কতিপয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্মৃতিসৌধে এসেছিলেন। তারা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিরা দৌড়ে

পালিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?