স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড ঘোষণা করেছে চীন। তবে টিকিটের উচ্চমূল্য চীনের এই শহরটিতে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই সমস্যা সমাধানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। কর্মকর্তারা জানিয়েছেন, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইট ভ্রমণ ব্যয় এবং ভ্রমণের সময় কমিয়ে আনা হবে। যা চীনে আরও বেশি বাংলাদেশির জন্য স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করবে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং

কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের ফ্লোর ডেডিকেটেড করেছে। যেখানে চিকিৎসার ফিও সামান্য। রাষ্ট্রদূত জানান, এসব হাসপাতালে চীনের স্থানীয় লোকজন যে ফি পরিশোধ করেন, বাংলাদেশ থেকে আসা একজন রোগী একই ফি পরিশোধ করেন। কুনমিং ভ্রমণ ত্বরান্বিত করতে ঢাকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটে ফ্লাইটের টিকিটের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে। চীনা কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশিদের জন্য দেশটিতে আরও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উন্মুক্ত করবে। এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের বড় একটি দল কুনমিংয়ে চিকিৎসা ব্যবস্থা দেখতে পাঠানো হবে। গত মাসে কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য প্রমবারের মতো কুনমিং ভ্রমণ করেছেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে প্রশংসা করেন। তবে

যাতায়াত খরচ নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা