স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৬

স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৬ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. সাবিকুন্নাহার মিম (২৮) নামের ওই নারীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী জহিরুল ইসলাম (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার স্বামী জহিরুলকে তিনি ইতোপূর্বে মৌখিক তালাক দিয়েছেন বলে জানান মিম। জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তার স্ত্রী সাবিকুন্নাহার মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে। তারা দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে

বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জহিরুল বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। স্ত্রীর অভিযোগ, তার ইচ্ছার বিরুদ্ধে জহিরুল জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের গোপনাঙ্গ কেটে দেন। এরপর জহিরুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত স্ত্রী সাবিকুন্নাহার মিমের দাবি, জহিরুলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের

২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে তালাক হয়। এরপরও জহিরুল নিয়মিত তার কাছে আসা-যাওয়া করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য একটি মেয়েকে বিয়ে করেন। এরপরও জহিরুল তার কাছে আসতেন এবং ভরণপোষণ না দিয়ে বেতন পাওয়ার পর তার কাছ থেকে টাকা নেন। মিমের অভিযোগ, জহিরুল প্রায়ই তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। ঘটনার দিনও একইভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিকুন্নাহার মিমকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো

হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও পারিবারিক বিরোধের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে আহত ব্যক্তির চিকিৎসা ও অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তানজিদের, সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান: এনডিটিভি বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল সাঈদী সমাচার- একজন ধর্মব্যবসায়ীর উত্থান || আসিফ নজরুল গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার