স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
তালতলীতে স্বামীকে জমি লিখে দেওয়ার চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার ঘটনায় পলাতক স্ত্রী আকলিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক নেছারকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে কলাপাড়া ও সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, তালতলীর শারিকখালী ইউনিয়নের কচুপাতরা গ্রামের মাওলানা নাজিম উদ্দিনের ছেলে নিহত মাসুম বিল্লাহ তার দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের অবিরাম নির্যাতন ও তার নামে জমি লিখে দেওয়ার চাপ সহ্য করে আসছিলেন। গত ২০২৪ সালের ২০ আগস্ট স্ত্রী আকলিমা বেগম কৌশলে তার স্বামীকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। পরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও আসামিরা পালিয়ে যায়। পরে মাসুম বিল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমাকে প্রধান আসামি করে থানায় হত্যা করেন। র‌্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর নেছারকে কলাপাড়ার শান্তিপুর গ্রাম থেকে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আকলিমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরকীয়ার সম্পর্ক ঢাকতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম