স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা জোরদার হওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যা দুই সপ্তাহের কাছাকাছি সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সদ্য প্রকাশিত অর্থনৈতিক ডেটা বিনিয়োগকারীদের এই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। তারা ডলার ছেড়ে ফের স্বর্ণে ঝুঁকছেন। জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮% বেড়ে প্রতি আউন্স ৪,১৬১.৫৭ ডলারে পৌঁছে। যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে ডেলিভারি দেওয়া হবে এমন যুক্তরাষ্ট্রের ফিউচার্স স্বর্ণের দামও ০.৪% বেড়ে আউন্সপ্রতি ৪,১৫৭.৪০ ডলারে দাঁড়িয়েছে। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘বাজার অংশগ্রহণকারীরা আবারও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করতে শুরু করেছে।’ সুদ কমলে নির্ভরযোগ্য সম্পদ হিসেবে

স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সাধারণত বেড়ে যায়। এদিকে দেশের বাজারে বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা বিক্রি হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন