স্ত্রীকে ভিডিও কলে রেখে জীবনের ইতি টানলেন খলিলুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

স্ত্রীকে ভিডিও কলে রেখে জীবনের ইতি টানলেন খলিলুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি ফ্ল্যাট থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিহতের পরিবার। মঙ্গলবার (১০ জুন) ভোররাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনির বাসা থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত খলিলুর রহমান রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান সোমবার বাবার বাড়ি চলে যান। রাতের গভীরে খলিলুর স্ত্রীকে ভিডিও কল করেন। সেই ভিডিও কলে থাকা অবস্থাতেই সিলিং ফ্যানের

সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খুশবু রহমান বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি