সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। বিপুল অঙ্কে দলবদল সেরে সৌদি লিগে এসেছিলেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে বেছে নিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালকে। কিন্তু ইনজুরির কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমারের। চলতি মৌসুমেই দল ছাড়বেন এমন গুঞ্জন ছিল। বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন। যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে। শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেলেন নেইমার। দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার বিখ্যাত 'হিয়ার উই গো' দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবর। গতকাল সোমবারই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল এই দলবদলের বিস্তারিত। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়ে

দেয়, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। ঘণ্টাখানেক পরেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে দেয় আল-হিলাল। আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’ ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সৌদি আরবে যাওয়ার পর একের পর এক ইনজুরি ও অন্যান্য জটিলতার মাঝ কেবল মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার পর সৌদি ফুটবলের সবচেয়ে বড় সংযোজন ছিলেন তিনিই। তবে নেইমারের কল্যাণে খুব একটা উপকৃত

হওয়ার সুযোগ পায়নি সৌদি প্রো লিগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার