সৌদি আরবের পরদিনই কেন বাংলাদেশে ঈদ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

সৌদি আরবের পরদিনই কেন বাংলাদেশে ঈদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
বাংলাদেশে প্রতি বছরই রমজানের শেষ দিকে কিছু বিতর্ক জোরাল হতে শুরু করে। তার অন্যতম চাঁদ দেখা ও ঈদের দিন নির্ধারণ। এবারও তেমন বিতর্কে নেমেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী। নিজেদের অবস্থানের পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরছেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে চাঁদ দেখার ব্যাপারে যেসব প্রশ্ন উঠে আসছে জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার কয়েকটির উত্তর তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের কোনো কোনো ব্যবহারকারীকে প্রশ্ন করতে দেখা গেছে, ‘সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ হলে, জাতীয় চাঁদ দেখা কমিটির কাজটা কী?’ এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সৌদি আরবের পরদিনই চাঁদ দেখা যাবে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যের হিসাবের ওপর ভিত্তি করে

তৈরি করা হয়ে থাকলেও হিজরি ক্যালেন্ডারে মাসের হিসাবটা হয় চাঁদের আবর্তনকে অনুসরণ করে। ভৌগোলিকভাবে পশ্চিমে অবস্থিত হওয়ায় আরব বিশ্বে বাংলাদেশের তিন ঘণ্টা পর সূর্যাস্ত হয়। সেটা সূর্যের হিসাব। কিন্তু চাঁদের হিসাব অন্যরকম। কারণ চাঁদ যে গতিতে পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে, পুরো পৃথিবী ঘুরতে ২৯.৫ দিন লাগে। আবার বাংলাদেশ থেকে পূর্বদিকের দেশগুলো সূর্য আগে দেখতে পেলেও পশ্চিমের দেশগুলো চাঁদ আগে দেখতে পায়। ফলে সূর্যের হিসাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের পার্থক্য তিন ঘণ্টা হলেও চাঁদের হিসাবে সেটা ১৭ থেকে ২১ ঘণ্টার। খালি চোখে চাঁদ দেখার মতো উপযোগী হতে চাঁদ ও সূর্যের মধ্যবর্তী কোণ পৃথিবী থেকে ১০.৫ ডিগ্রিতে থাকতে হবে। সেই অবস্থানে নতুন চাঁদের যেতেও এই সময় লাগে।

ফলে নতুন চাঁদের জন্ম হলেও খালি চোখে বাংলাদেশ থেকে দেখা সম্ভব হয় না। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি মুনির হাসান বলেন, ‘নতুন চাঁদের জন্ম হওয়ার পরে সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে আকাশে তার উপস্থিতি বাড়তে থাকে।’ ‘মঙ্গলবার বাংলাদেশের দিগন্ত রেখার ওপরে নতুন চাঁদের উদয় হয়েছিল বটে। কিন্তু এত কম অংশ আলোকিত ছিল যে খালি চোখে দেখা সম্ভব হয়নি,’ যোগ করেন তিনি। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, এর স্থায়িত্ব ছিল ১২ মিনিটের মতো। টেলিস্কোপ নিয়ে দিক, কোণ নির্ধারণ করে কেউ দেখতে চাইলে হয়তো দেখতে পেত, বলেন মুনির হাসান। আবার সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আরব বিশ্বের মতো করেই ঈদ পালন করে। তাদের অনুসরণ করে আফ্রিকার

কিছু মুসলিম দেশও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের মুসলমানরা সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা ঈদ পালন করে। আবার অস্ট্রেলিয়ায় একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করলেও অন্য অংশটি চাঁদ দেখে ঈদ পালন করে। সূত্র: বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী