সে ‘দূরত্ব’ আর ঘোচাতে চাইলেন না তামিম, কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

সে ‘দূরত্ব’ আর ঘোচাতে চাইলেন না তামিম, কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ। সেদিন এক তরুণ ব্যাটার ডাউন দ্য উইকেটে এসে জহির খানকে লং অন দিয়ে সীমানা ছাড়া করতেই বাংলাদেশ ক্রিকেটে নতুন মহাতারকার আলোকচ্ছটা দেখা যায়। সে মহাতারকার নাম তামিম ইকবাল। তর্কসাপেক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার তিনি। অমন উজ্জ্বল শুরুর পর দীর্ঘসময় দেশের সেরা ব্যাটার হিসেবে দলে খেলেছেন। একসময় সব ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক। এতসব অর্জনের পরও তামিম ইকবালের ক্যারিয়ারের শেষটা সুন্দর হলো কই! ক্যারিয়ার সায়াহ্নে সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানের সঙ্গে তার বিবাদের খবর প্রকাশ্যে এলো। শেষ দেড় বছর জাতীয় দলে খেলাই

হয়নি। তামিম দলে ফিরবেন কি ফিরবেন না, সেটা নিয়েই জল্পনা-কল্পনা চলেছে। অবশেষে শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার কাছাকাছি সময়ে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে নেন তামিম। বিদায়ের ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টে দেশসেরা ওপেনার লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’ কেন দূরত্ব তৈরি হলো, কেন-ইবা সে দূরত্ব আর ঘোচাতে চাইলেন না তামিম–ফেসবুক পোস্টে তার ওপরের কথাগুলো পড়ার পর এই প্রশ্নগুলোই ঘুরেফিরে আসছে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের আমলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। প্রস্তুতি হিসেবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজেও খেলেছিলেন। কিন্তু এরপরই বাংলাদেশ ক্রিকেটের এক ঘোলাটে অধ্যায়ের

শুরু। টিম ম্যানেজমেন্টের তরফে তামিমকে অনুরোধ করা হয়, যেন ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলেন তিনি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাওয়া এমন প্রস্তাবে বড় আঘাত পান দেশের অন্যতম সেরা এই ব্যাটার। এমন নয় যে, জাতীয় দলে তখন এমন কোন অপরিহার্য ওপেনার ছিলেন, যাকে সরিয়ে তামিমকে জায়গা দেওয়ার সুযোগ ছিল না। সেসময়ের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক সাকিব আল হাসান এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের দূরত্বটা তখন প্রকাশ্য। এ প্রসঙ্গে ‘দূরত্ব’ শব্দটির অবতারণা তখনই। বছর দেড়েকের ব্যবধানে সব বদলে গেছে। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এখন ‘আত্মগোপনে’, অধিনায়ক সাকিব আল হাসান এখন রাজনৈতিক কারণে স্বেচ্ছা নির্বাসনে। আর

চণ্ডিকা হাথুরুসিংহেকে রীতিমত তাড়িয়ে দিয়েছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। বিসিবি এবং জাতীয় দলের লিডারশিপ গ্রুপে এমন পরিবর্তনের পর অনেকেই তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখেছিলেন। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তামিমের মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখানোর দৃশ্য ভক্তদের মনে আশার সঞ্চার করেছিল। তবে সেই যে ‘দূরত্ব’ তৈরি হয়েছিল তা আর শেষ পর্যন্ত ঘুচল না। নতুন চেহারার বোর্ড বরাবরই তামিমকে ফেরানোর ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে। এমনকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম চাইলেই দলে সুযোগ পেতে পারতেন, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের ‘গ্রিন সিগন্যাল’ ছিল। তামিম নিজেও ফেসবুকে সে কথা স্বীকার করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে একবার

মন উঠে যাওয়ার পর আর জাতীয় দলমুখো হতে চাননি তামিম। নিজের ছোট্ট ছেলে তাকে আবার জাতীয় দলে দেখতে চেয়েছিলেন, সেটাও তামিমের মন বদলাতে পারেনি। জাতীয় দল থেকে মনস্তাত্ত্বিকভাবে এতটাই দূরে সরে গিয়েছিলেন দেশসেরা এই ওপেনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!