ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা
মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি
শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি
আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন
সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের সেমিফাইনাল জয়ে গোল পাননি লিওনেল মেসি। তবে দলের দুই গোলেই অবদান রেখে ম্যাচ জুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। আসরে চারটি অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ফুটবলের মহাতারকা। সাতটি করে ম্যাচ শেষে দুইজনেরই গোল আটটি করে।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল পাননি মেসি। আর্জেন্টিনার ৩-১ গোলে জয় পাওয়ার এই ম্যাচে কোনো অ্যাসিস্টও নেই তার। তবে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। পরের ম্যাচে জর্ডান,
শেষ ৩২-এ কেপ ভার্দে এবং শেষ ষোলোয় মিশরের বিপক্ষে গোল তার একটি করে। ছয় ম্যাচে ৮ গোলের সঙ্গে অন্যের গোলে অবদান ছিলো তার দুটি। এই পর্যায়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট নিয়ে ‘গোল্ডেন বুটের’ লড়াইয়ে মেসিকো পেছনো ফেলে এগিয়ে যান। ফিফার নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক খেলোয়াড় সমান গোল করলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনায় নেওয়া হবে। অ্যাসিস্টও সমান হলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। ফিফার এই নিয়মে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল না পাওয়া মেসি দুটি অ্যাসিস্ট করে গত বিশ্বকাপে ৮ গোল নিয়ে গোল্ডেন বুট জেতা এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। ৫৫ মিনিটে পিছিয়ে পড়া ম্যাচের ৮৫ মিনিটে
ডান দিক থেকে মেসির পাস ডি-বক্সের অনেকটা বাইরে পেয়ে জোরাল শটে গোলটি করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এঞ্জো ফের্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির জাদুকরি মুহূর্ত। দুর্বল ডান পা দিয়ে দূরের পোস্টে নিখুঁত ক্রস এবং যেখান থেকে জয়সূচক গোল লাউতারো মার্তিনেজর। গোল্ডেন বুটের দৌড়ে মেসি স্পেনের বিপক্ষে ফাইনালে আর এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছেন। নরওয়ে বিদায় নেওয়ায় ৭ গোল নিয়ে আর্লিং হাল্যান্ডের পুরষ্কার জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন সমান ৬ গোলের সঙ্গে একটি করে অ্যাসিস্ট করে এবং ফ্রান্সের উসমান দেম্বেলে ও মিকেল ওইয়ারসাবাল সমান ৫ গোল
নিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন। দেম্বেলের অ্যাসিস্ট দুটি, ওইয়ারসাবালের একটি।