সেমাই-চিনির দরে স্বস্তি বিক্রিও বেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

সেমাই-চিনির দরে স্বস্তি বিক্রিও বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
ঈদের দিন শহর থেকে গ্রাম– সর্বত্রই অতিথি আপ্যায়নের প্রধান অনুষঙ্গ সেমাই। প্রতিবছর ঈদ সামনে রেখে বাজারে এই পণ্যের সরবরাহ বাড়ে, সেই সঙ্গে বেড়ে যায় দাম। তবে এবার সেমাইয়ের দাম তেমন বাড়েনি। চিনি এবং সুগন্ধি চালের দামেও আছে স্বস্তি। তবে অন্য কয়েকটি পণ্যের দর কিছুটা বেড়েছে। গতকাল শনিবার রাজধানীর রামপুরা, মহাখালী, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকানগুলোতে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত। বিশেষ করে সেমাই, চিনি, নুডলসজাতীয় পণ্য বেশি কিনছেন। খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি খোলা লাচ্ছা সেমাই ১৮০ থেকে ২২০ টাকা, প্যাকেটজাত ২০০ গ্রাম লাচ্ছা সেমাই ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। সাধারণ মানের ২০০ গ্রাম লম্বা সেমাই বিক্রি হচ্ছে

৪০ থেকে ৪৫ টাকায়। এ ধরনের সেমাই কেজি হিসেবে কিনলে দাম ১৫০ থেকে ১৬০ টাকা। বাজারে সেমাইয়ের দাম স্বস্তিদায়ক থাকলেও সুপারশপগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই অনেক বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। প্রতি কেজি খোলা চিনি ১১০ থেকে ১১৫ এবং প্যাকেট চিনি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এমন সময় খোলা চিনি প্রতি কেজি ১৪০-১৪৫ এবং প্যাকেট চিনি ১৫০ টাকায় বিক্রি হয়েছে। কমেছে সুগন্ধি চালের দামও। ভালো মানের সুগন্ধি চাল ১২০ থেকে ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত বছরের ঈদের আগের তুলনায় অন্তত ১০ টাকা কম। সেমাই-চিনিতে স্বস্তি থাকলেও অনেক আগে থেকে কিছুটা খরচ বেড়েছে দুধে। বিভিন্ন ব্র্যান্ডের প্রতি লিটার তরল দুধের

প্যাকেট ১০০ টাকা এবং ৫০০ মিলিগ্রামের প্যাকেট ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় তা ১০ টাকা বেশি। গুঁড়া দুধের দরে তেমন হেরফের দেখা যায়নি। কারওয়ান বাজারের তুহিন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. রায়হান বলেন, এবার রমজানেও পণ্যের দাম কম ছিল। এখন চিনিসহ বেশ কিছু পণ্যের দাম কম। তিনি বলেন, চাঁদরাত পর্যন্ত সেমাই-চিনি বেচাকেনা বেশি হবে। রামপুরা ভাই ভাই স্টোরের বিক্রয়কর্মী জামাল হোসেন বলেন, সাধারণ চালের দর বেশি হলেও পোলাওয়ের চালের দর কমছে। গত বছরের এ সময়ের তুলনায় অন্তত ১০ টাকা কমেছে পোলাওয়ের চাল প্রতি কেজিতে। ব্রয়লার মুরগির দাম আরও চড়া এক সপ্তাহের বেশি সময় ধরে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গতকাল আরেক দফা বেড়েছে। প্রতি

কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। সোনালি জাতের মুরগির দাম ৩২০ থেকে ৩৩০ টাকা। আট-দশ দিন আগে ব্রয়লারের কেজি ১৯০ ও সোনালি মুরগির কেজি ২৮০ টাকার কাছাকাছি ছিল। গরুর মাংসের দরও বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। চাহিদা বাড়ছে ফলের, দরও বেশি ঈদ সামনে রেখে শসা ও ফলের চাহিদা বেড়েছে। এসব পণ্যের দোকানেও ভিড় দেখা গেছে। দরও বেড়েছে কিছুটা। সপ্তাহখানেক আগে দেশি শসার কেজি ছিল ৭০ থেকে ৮০ টাকা। দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। তবে নতুন করে আমদানি করা ফলের দর বেড়েছে। শহর থেকে গ্রামে ফেরার সময় অনেকেই ফল কিনে নেন। এতে

চাহিদা বেড়েছে। এর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। গতকাল প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে ৩৬০ থেকে ৩৭০ টাকা। চার-পাঁচ দিন আগে দর ছিল ৩৩০ থেকে ৩৪০ টাকা। মাল্টার কেজি ২৮৫ থেকে ২৯০ টাকা। গত সপ্তাহে দর ছিল ২৬০ থেকে ২৭০ টাকা। তরমুজেরও দাম বেড়েছে। দু-তিন দিন আগেও তরমুজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। গতকাল কেজিতে ৫ টাকা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের ফল বিক্রেতা মো. মামুন বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় অনেকেই ঢাকা থেকে ফল কেনেন। এ কারণে চাহিদা বেড়ে যায়। প্রতিবছর এ সময় পাইকারি বাজারে আমদানিকারকরা ফলের দাম বাড়িয়ে দেন। এ জন্য খুচরা বাজারে কিছুটা বেশি দরে

বিক্রি করতে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর