ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব
সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শুক্রবার রাজধানীর মিরপুরে বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে। যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে। তারা ’৭১ সাল থেকে
ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ ’৭১ থেকে ’৭৫ মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছি। আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর) প্রমুখ উপস্থিত ছিলেন।