সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
সুদের টাকা দিতে না পারায় স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে মারধরসহ শারিরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মারধরে আহত গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের। শনিবার দিবাগত রাতে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করে বলেন, ২০২০ সালে আমার স্বামী আবুল কালাম পার্শ্ববর্তী বাড়ির নজরুল মোল্লার কাছ থেকে এক লাখ টাকা সুদে আনেন। এ যাবত নজরুল মোল্লাকে দুই লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তারপরেও নজরুল মোল্লা এক লাখ টাকা দাবি করে আসছিলো। রোজিনা বেগম আরও বলেন, প্রায়

দুই মাসপূর্বে নজরুল মোল্লা মৃত্যুবরণ করেন। এরপর সুদের ওই টাকার জন্য মৃত নজরুলের স্ত্রী বিলকিস ও তার ছেলে মুন্না মোল্লা চাঁপ প্রয়োগ করে আসছিলেন। সুদের টাকার জন্য তারা বিকেলে বাড়িতে এসে স্বামী আবুল কালামকে না পেয়ে মুন্না ও তার মা আমাকে ব্যাপক মারধর করে শারিরিকভাবে লাঞ্ছিত করেন। স্থানীয়রা আহতাবস্থায় আমাকে (রোজিনা) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মুন্না মোল্লার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হামলার ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিক জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন

করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’