সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করছে পাকিস্তান সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে এরই মধ্যে সংবিধানও সংশোধন করেছে দেশটি। পাকিস্তানি সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে দেশটি ২০২৮ সালের শুরু থেকেই ‘রিবা’ বা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে সুদমুক্ত ব্যাংকিং চালু করবে। সোমবার আরব নিউজের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) পরামর্শে খসড়া সংশোধনীতে এই ধারাটি যুক্ত করা হয়েছিল। তবে এই বিষয়টি সরকারের জন্য চূড়ান্ত বিলে উপস্থাপন করা কঠিন করে তুলেছিল। ব্যাংকিং ব্যবস্থায় সুদের অবসান ঘটাতে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট সংবিধানের ধারা ৩৮(ফ) সংশোধনী অনুমোদন করেছে। এই ধারাটি সামাজিক

ও অর্থনৈতিক কল্যাণের প্রচারের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে এই ধারায় বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব রিবা (সুদ) নির্মূল করতে হবে।’ একই সঙ্গে সিনেট সরকার যত দূর সম্ভব ২০২৮ সালের ১ জানুয়ারির এই ব্যবস্থা কার্যকর করার কথা বলেছে। এর আগে, ২০২২ সালে ফেডারেল শরিয়ত আদালত সরকারকে পাঁচ বছরের মধ্যে দেশে একটি ইসলামি ও সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, পাকিস্তানের মতো একটি ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা সুদমুক্ত হওয়া উচিত। পাকিস্তানের ফেডারেল শরিয়ত আদালতের তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছিলেন। রায়ে বিচারপতি ড. সৈয়দ মোহাম্মদ আনোয়ার বলেন, ‘ইসলামি ব্যবস্থার জন্য সুদ (রিবা) বিলোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো লেনদেন যা

রিবার সঙ্গে জড়িত, তা ভুল।’ রায়ে আরও বলা হয়, ‘রিবার বিলোপ এবং এর প্রতিরোধ ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঋণসহ যে কোনো ক্ষেত্রে নেওয়া সুদ রিবার মধ্যে পড়ে, যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।’ ফেডারেল শরিয়ত আদালত আরও বলেছিলেন, ‘সরকার অভ্যন্তরীণ ও বাহ্যিক ঋণের ওপর যে সুদ দেয় তাও রিবার অন্তর্ভুক্ত। সরকারকে নিশ্চিত করতে হবে যে অভ্যন্তরীণ ও বাহ্যিক ঋণ এবং লেনদেনগুলো সুদমুক্ত হতে হবে। আন্তর্জাতিক সংস্থা, যেমন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সঙ্গে লেনদেনও সুদমুক্ত করা উচিত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি