সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ January, ২০২৫

সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ January, ২০২৫ |
ভারতের ছত্তিশগড়ের গারিয়াবন্ধ জেলার ওড়িশা সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) এই সংঘর্ষের বিষয়ে পুলিশ জানিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। নিহতদের মধ্যে দুই নারী নকশালও রয়েছেন, যাদের সোমবার অভিযানের সময় হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মাওবাদী রয়েছেন যার মাথার মূল্য এক কোটি টাকা নির্ধারিত ছিল। এছাড়া, বন্দুকযুদ্ধ এখনও চলছে। মঙ্গলবার ভোরে ছত্তিশগড় ও ওড়িশা সীমান্তে মাইনপুর থানা এলাকার একটি জঙ্গলে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর আগে সোমবার একই অভিযানে দুই নারী মাওবাদী নিহত এবং কোবরা বাহিনীর একজন জওয়ান আহত হন। নতুন সংঘর্ষে আরও ১২ মাওবাদী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অভিযানে

ছত্তিশগড়ের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), কোবরা ইউনিট এবং ওড়িশার বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) অংশ নিয়েছে। পুলিশ জানিয়েছে, ১৯ জানুয়ারি রাতে অভিযানের সূচনা হয়। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনে মাওবাদীদের উপস্থিতি রয়েছে। এই এলাকা ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। এই অভিযান মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান লড়াইয়ে একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সূত্র: হিন্দুস্থান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা