সীমান্তে আবারও কাঁটাতার নির্মাণ চেষ্টা, বন্ধ করল বিজিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ March, ২০২৫

সীমান্তে আবারও কাঁটাতার নির্মাণ চেষ্টা, বন্ধ করল বিজিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ March, ২০২৫ |
সীমান্ত আইন লঙ্ঘন করে ফের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে লোহার খুঁটি নির্মাণে বাধা দেন বিজিবি। সোমবার দহগ্রাম সর্দারপাড়া এলাকার সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮নং উপপিলারে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, সোমবার ভোর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের কাজ শুরু করে। পরে সেখানকার কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের কৃষকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও কাঁটাতারের বেড়া নির্মাণে

বাধা দেয়। এ বিষয়ে দহগ্রাম আঙ্গরপোতা ৫১ ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন