সিলেট বিভাগে বজ্রপাত-বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট বিভাগে বজ্রপাত-বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
সিলেট বিভাগে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে আটজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ জন বজ্রপাতে ও একজন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। রোববার সিলেট সদর উপজেলার কাটিমারা গ্রামে একজন, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রাম সংলগ্ন ডুবির হাওড়ে আরেকজন মারা যান। এছাড়া সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুজন, জামালগঞ্জ ও ছাতক উপজেলায় দুজন, কোম্পানীগঞ্জে একজন বজ্রপাতে ও বিশ্বম্ভরপুরে একজন বিদু্যত্স্পৃষ্টে মারা গেছেন। বিশ্বনাথে নিহত রেদওয়ান আহমদ সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। সিলেট সদর উপজেলায় নিহত মফিজ আলী পেশায় দিনমজুর। বজ্রপাতে তার শরীর ঝলসে গেছে। এদিকে দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া, একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন হাওরে মাছ ধরতে যান। এ সময়

বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জেলার জামালগঞ্জে মধ্যরাতে বজ্রপাতে শরিফ মিয়া নামে আরেক জেলের মৃতু্য হয়। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত মাসুক আহমেদ পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে। সকালে মাসুক বাড়ির পাশের হাওড়ে ঘাস কাটতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের মতুরকান্দি গ্রাম সংলগ্ন এলাকায় রাতে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা সকালে ট্রান্সমিটারের খুঁটির নিচে সরঞ্জামসহ তার লাশ দেখতে পান। স্থানীয়দের ধারণা, রাতে ট্রান্সমিটার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে ওই যুবকের। রোববার ছাতকের মলি্লকপুর গ্রামের পাশের হাওড়ে বজ্রপাতে সুন্দর আলী নামে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!