সিলেট আদালত চত্বরে এবার হামলার শিকার আ’লীগ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সিলেট আদালত চত্বরে এবার হামলার শিকার আ’লীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
সিলেটের আদালত এলাকায় আসামিদের ওপর বারবার হামলা হচ্ছে। সাবেক বিচারপতি থেকে শুরু করে সাধারণ আসামিও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার আদালত চত্বরে বাদীপক্ষের হামলায় রক্তাক্ত জখম হন সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু। তিনি বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে নেওয়ার সময় বাদীপক্ষের লোকজন আমিরকে বেধড়ক মারধর করে। ওই সময় তার নাক ও মাথা রক্তাক্ত দেখা যায়। পরে পুলিশ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ২৪ আগস্ট আদালত পাড়ায় হামলার শিকার হন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের

কাউন্সিলর একে লায়েক এবং ২৮ নভেম্বর বিএনপি কর্মী বিলাল আহমদ হত্যা মামলার তিন আসামি হামলার শিকার হন। আদালত থেকে জানা যায়, সুহেল হত্যায় আওয়ামী লীগ নেতা আমিরকে বুধবার রাতে নগরীর মীরের ময়দান এলাকা থেকে আটক করে র‌্যাব। বালাগঞ্জ থানা বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করতে নিয়ে গেলে হামলা হয়। আদালত চত্বর ও বারান্দায় পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে কয়েকজন তাকে কিল-ঘুসি মারতে থাকেন। পুলিশ ঠেকানোর চেষ্টা করলেও পারেনি। এ বিষয়ে মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, পুলিশের নিরাপত্তার কমতি নেই। তারপরও একশ্রেণির লোক আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এটা খুবই দুঃখজনক। ২০১৮ সালের ৩০

ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুহেলের চাচাতো ভাই পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করেন। আমির ওই মামলার আসামি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম