সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
সিলেটের আওয়ামী লীগের দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর হয়েছে। এরমধ্যে একজন সাবেক মেয়র ও অপরজন সাবেক এমপি। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে নগরীতে আকস্মিক ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর পাঠানটুলা ও হাউজিং এস্টেট এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায়। হামলার শিকার দুটি বাসার মধ্যে একটি সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অপরটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের। হামলার সময় হামলাকারীরা বিএনপির স্লোগান দেয়। স্থানীয়রা জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায়

সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে। তবে পৃথক দুটি হামলার ঘটনায় কেউ আহত হয়নি। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এ হামলা চালিয়েছে। এদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই পরিস্থিতিতে নিষিদ্ধদের আকস্মিক উসকানি লক্ষ্য। তবে তাই

বলে আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া বিএনপি সমর্থন করে না। আইনশৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর ও শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমি বাইরে ছিলাম, সিলেটে ফিরে শুনেছি। আমার দল এসব সমর্থন করে না। গত ১৫ বছর যারা যারা হামলা-মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে, ব্যানার কেড়ে নিয়েছিল সেই ফ্যাসিস্টরাই এখন আড়ালে থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মূলত সিলেটের রাজনীতির সম্প্রীতি নষ্ট করে গেছে তারাই। আর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল করে অথচ প্রশাসন দেখে না?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি