সিলেটে যৌতুকবিহীন গণবিয়ে, জুটি বাঁধলেন ৩০ তরুণ-তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটে যৌতুকবিহীন গণবিয়ে, জুটি বাঁধলেন ৩০ তরুণ-তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
সিলেট মহানগরীতে যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার সিলেট নগরীর একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন। অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগের প্রশংসা করেন। ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৫ জোড়া তরুণ-তরুণীর গণবিবাহের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি। এদিকে সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একইসঙ্গে

বর-কনে আনা-নেওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় বলে জানান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত। সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আবদুল বাছিত। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু