সিলেটে যুবতীসহ অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত যুবক উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

সিলেটে যুবতীসহ অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত যুবক উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
সিলেট মহানগরীর কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবতীসহ অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক যুবককে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন— মীম আক্তার নাহিদা (২২), মিল্লাত (২০), শিল্পী বেগম ওরফে শিল্পী দেওয়ান (৪০), এমরান খান (২৪) এবং স্বপন আহমেদ (২৩)। পুলিশ জানায়, ভুক্তভোগী জিল্লুর রহমানের (২৭)

সঙ্গে কিছুদিন আগে মোবাইল ফোনে মীম আক্তার নাহিদার পরিচয় হয়। সেই সূত্র ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে এয়ারপোর্ট থানার ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার বড়বাজার গলির মুখে দেখা করতে ডাকা হয়। জিল্লুর সেখানে পৌঁছলে মীম ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে কুনিপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে আটকে রাখা হয় এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া তার কাছ থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে জিল্লুরের চিৎকার শুনে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার

করে এবং চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’