সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
সিরাজগঞ্জের কামারখন্দের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এতে নদীতে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করল তারা। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬) নিখোঁজ হয়। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার আমরা উদ্ধার

অভিযান চালিয়ে রাফি নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছিলাম। তবে, নদীর গভীরতা বেশি হওয়ায় বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে বিষয়টি জানানো হলে রবিবার সকালে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে তারা। রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, ফুলজোড় নদীতে টানা দুই ঘণ্টা কাজ করার পর ২০ মিনিটের ব্যবধানে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু