ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের
‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা
মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা
এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত
হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয়
দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো
নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে
সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট: ব্রাজিলের মুখোমুখি জাপান
আসন্ন নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। এর মাধ্যমে বিশ্বকাপ থেকে হৃদয়বিদারক বিদায়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে ব্লু সামুরাইরা। বৃহস্পতিবার আয়োজক সংস্থা টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের সেরা ৩২-এর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সেই ইনজুরি টাইমের গোল হাজিমে মোরিয়াসের দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়।
ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ১৩ থেকে ১৭ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ শীর্ষক চার জাতির এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক সিঙ্গাপুর ও ব্রাজিল-জাপান ছাড়া চতুর্থ দল হিসেবে এতে অংশ নেবে প্যারাগুয়ে।
১৩ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুর ও প্যারাগুয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে
টুর্নামেন্টের। আর পরদিন ১৪ নভেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ১৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর এবং দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে জাপান।
টুর্নামেন্টের। আর পরদিন ১৪ নভেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। ১৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুর এবং দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে জাপান।



