সিইপিজেডে অগ্নিকাণ্ড: আগুন ছড়িয়ে পড়েছে পাশের ৪ তলা ভবনেও, কাজ করছে ১৯টি ইউনিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

সিইপিজেডে অগ্নিকাণ্ড: আগুন ছড়িয়ে পড়েছে পাশের ৪ তলা ভবনেও, কাজ করছে ১৯টি ইউনিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর রোডে অবস্থিত আল হামিদ টেক্সটাইল নামে একটি তোয়ালে উৎপাদনকারী ৯ তলা বিশিষ্ট কারখানা ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড এখনো নিয়ন্ত্রণে আসেনি। উল্টো পাশের আরেকটি চার তলা ভবনে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, আগুনে লেলিহান শিখা আকাশের বিশাল অংশকে আলোকিত করে ফেলছে। প্রায় অর্ধসহস্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আজ ১৬ই অক্টোবর, বৃহস্পতিবার বেলা ২টার দিকে দক্ষিণ হালিশহরে অবস্থিত এই ভবনটিতে আগুন লাগে। সময় গড়ানোর সাথে সাথে আগুন ধীরে ধীরে নিচের দিকে ছড়িয়ে পড়ে। ৯ তলা বিশিষ্ট ওই কারখানা ভবনে আগুন লাগার সময় প্রায় ৫ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন। বেশিরভাগ শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

এবং কেউ হতাহত হয়েছেন কি না তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। চারপাশে উৎসুক জনতার উৎপাত নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগা ভবনে প্যাকেজিং, তুলা, কেমিকেল, ফেব্রিকসসহ বিভিন্ন কারখানা ছিল। স্থানীয় প্রশাসন ও শিল্প এলাকার নিরাপত্তা কর্মকর্তারা দুপুরেই ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষও সমন্বিতভাবে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে

সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের ভয়াবহতা বেড়ে যাচ্ছে। আগুন উপর থেকে লাগায় নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তারা আপ্রাণ চেষ্টা করছেন আগুন যাতে বাইরে ছড়াতে না পারে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠনের ‘মাদার খাদিজা’ আর নেই ব্যাংক নোট কেন বাতিল করা হয়? তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে