সালাউদ্দিন অধ্যায়ের অবসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সালাউদ্দিন অধ্যায়ের অবসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
পদত্যাগ ও পলায়নের ভিড়ে ব্যতিক্রম ছিলেন কাজী সালাউদ্দিন। ৫ আগস্টের আগে তো বটেই, পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন সাবেক এই ফুটবলার। সর্বশেষ ১৩ আগস্ট তিনি জানান, কোনো হুমকিতে ভয় পান না। বাফুফে থেকে পদত্যাগ করবেন না। বরং আরও একবার সভাপতি পদে নির্বাচন করবেন। পদত্যাগ তিনি করেননি। কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, আগামী বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সালাউদ্দিনের ঘোষণার পরই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে, কে হচ্ছেন পরবর্তী সভাপতি। বেশ জোরেশোরেই তাবিথ আউয়ালের নাম শোনা যাচ্ছে। তাঁর একটি ঘনিষ্ঠ সূত্র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইঙ্গিতও দিয়েছে। তবে আগামী দু-একদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন

তাবিথ। এর আগে ২০১২ ও ২০১৬ সালে স্বতন্ত্র হিসেবে সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ। বাফুফের পরবর্তী নির্বাচন হবে আগামী ২৬ অক্টোবর। ওই নির্বাচনে অংশ নেবেন না বলে গতকাল নিশ্চিত করেন সালাউদ্দিন, ‘বাফুফের যে নির্বাচন আসছে, এতে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা জানানোর জন্য এসেছি। আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম, এমন সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি।’ নির্বাচন কিছুদিন পেছানোর জন্য ফিফার কাছে চিঠি দিয়েছিল বাফুফে। উত্তরে ফিফা মনে করিয়ে দিয়েছে– ফিফার ১৪ ও ১৯ ধারা অনুযায়ী ফেডারেশনে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই এবং বাফুফের ৩২ ধারা অনুযায়ী চার বছর পর অর্থাৎ ২৬ অক্টোবর নির্বাচন হতে হবে। ফিফা ও এএফসি এই নির্বাচন গভীরভাবে

পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছেন তিনি। সভাপতি হিসেবে যে অর্জনে তিনি সন্তুষ্ট, সেটাও বলেছেন, ‘আশা রাখি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেন আরও উন্নতি হয়, ফুটবল যেন ভবিষ্যতে ভালোভাবে থাকে। অন্তত আমার একটা খুশি আছে যে, সবশেষ অনূর্ধ্ব-২০ দলকে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে দেখতে পেরেছি আমি। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য ভালো অনুভূতি।’ এই ১৬ বছর একসঙ্গে কাজ করার জন্য গণমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন। কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কিনা– এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমি আগেই এই ঘোষণা দিয়ে দিলাম, যেন কারও কোনো বিষয়ে কনফিউশন না থাকে, কোনো সংশয় না থাকে। আমি যা বলার বলে দিয়েছি। আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি

আমার মতামত দিয়ে দিয়েছি, আমি কোনো নির্বাচন করব না।’ নির্বাচন না করায় ফেডারেশনে তাঁর সভাপতিত্বের প্রায় দেড় দশকের অবসান হচ্ছে। আর ফুটবল সংগঠক হিসেবে যা দুই দশকের বেশি। ২০০৩ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হন তিনি। কিন্তু তৎকালীন ফেডারেশন সভাপতি এসএ সুলতানের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন। ফেডারেশন সভাপতির অনুরোধে ২০০৫ সালে পদত্যাগপত্র প্রত্যাহার করলেও সাত মাস পর একই কারণে পুনরায় পদত্যাগ করেন। ২০০৮ সালে প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। টানা চার মেয়াদ পর তাঁর রাজত্ব থেকে মুক্ত হচ্ছে ফুটবল। এই চার মেয়াদেই তিনি সাফের (সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন) সভাপতি হন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা

নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। বিসিবি থেকে নাজমুল হাসান পাপন ২১ আগস্ট পদত্যাগ করেছেন। সর্বশেষ ১০ সেপ্টেম্বর ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। সালাউদ্দিন পদত্যাগ করেননি, ফিফার নিয়মের কারণে তাঁকে পদত্যাগও করানো যায়নি। তবে আলট্রাস নামের ফুটবলারদের একটি সংগঠন এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বাফুফে সভাপতির পদত্যাগ দাবি করে আসছিল। বাফুফে সভাপতি হয়েই ২০০৮ সালে সালাউদ্দিন ফুটবল উন্নয়নে সিটিসেলের সঙ্গে ১৬ কোটি টাকার চমকপ্রদ একটি চুক্তি করেন। পরবর্তী সময়টা তাঁর কেটেছে নানা বিতর্ক, সমালোচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে। তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতি, কমিশন বাণিজ্যের অভিযোগ আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা