সার না পেয়ে মহাসড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫

সার না পেয়ে মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ |
লালমনিরহাটের হাতীবান্ধায় সার না পেয়ে ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কৃষকদের দাবি, সারের জন্য প্রতিদিন ঘুরাচ্ছে ডিলাররা। সার থাকলেও বলে সার নেই। রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার অডিটরিয়াম হলসংলগ্ন মেসার্স মোর্শেদ সার ঘরের সামনে প্রায় ২ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সার নিতে আসা কৃষকরা। কৃষকরা জানান, হাতীবান্ধা উপজেলা একটি ভুট্টা প্রদান এলাকা। এ এলাকায় ৯০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস হলো ভুট্টা। বর্তমানে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সারের অভাবে ভুট্টা, তামাক, ধান কোনো কিছুই চাষ করতে পারছে না। সারের ডিলারদের কাছে গেলে বলে সার আসেনি। তাই

সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞার আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা। কৃষক মমিন বলেন, সারের জন্য ডিলারের কাছে গেলে ডিলার বলে সার নেই। তারা রাতের আঁধারে সার বিক্রি করে আর কৃষক যখন সার চায় তখন দেয় না। তাহলে আমরা আবাদ করব কীভাবে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, কৃষকরা সারের জন্য সড়ক অবরোধ করেন। পরে কৃষকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী