ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭৮২
রাজধানীসহ সারা দেশে চলমান পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮২ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ৭টি তরবারি,
২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।
২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।





